ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. ফিচার
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

দেশের বাজারে কমলো সোনার দাম

অনলাইন প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাজারে কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে। সোনার দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

আজ বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। এদিন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।