মাত্র ২৮ বলে সেঞ্চুরি। হাঁকিয়েছেন ১৫টি ছক্কা। লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ভারতের টিনএজ সেনসেশন বৈভব সূর্যবংশী।
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।
এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ২৯ বলে। জ্যাক-ফ্রেসার ম্যাকার্গ করেছিলেন সেই সেঞ্চুরি। ২০২৩-২৪ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৪-১৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ৩১ বলে সেঞ্চুরি হাকান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
